‘স্বাধীনতা পদক-২০১৯’ এ ভূষিত হওয়ায় নিজ গ্রামের মানুষের ভালোবাসা ও গণসংবর্ধনা পেয়েছেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বিগ্রেডিয়ার জেনারেল (অব.) নুরুন্নাহার ফাতেমা।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐত্যবাহী পাকশাইল এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার (১৮ মার্চ) বিকেল ৩টায় পাকশাইল আইডিয়াল স্কুল মাঠে এ গণসংবর্ধনা প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও বর্তমানে গ্রিনলাইফ মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকার পরিচালক এবং থোরাসিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ. কে. এম. রাজ্জাক।

অধ্যাপক এ. কে. এম. রাজ্জাক বলেন, বিগ্রেডিয়ার নুরুন্নাহার শুধু বড়লেখাবাসীর গর্ব নয়, সারা দেশের মানুষের গর্ব। নুরুন্নাহারের মতো এমন একজন মানুষ পেয়ে এই এলাকার মানুষ ধন্য হয়েছে। তিনি সেনাবাহিনীতে চাকুরীকালীন সময়ে বড়লেখাবাসীর জন্য কাজ করেছেন। বর্তমানে এলাকার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ক্লিনিক স্থাপন করেছেন। যার ফলে অসুস্থ্য রোগীদের আর শহরে যেতে হবে না। এই ক্লিনিকে চিকিৎসা করাতে পারবেন অত্র এলাকার মানুষ।

তিনি আরও বলেন, এই পরিবারের লোকজন সব সময় গ্রামের মানুষের জন্য নিবেদিত ছিলেন। আমি গুণীজন অধ্যাপক ডা. বিগ্রেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমার দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বিগ্রেডিয়ার জেনারেল (অব.) নুরুন্নাহার ফাতেমা বলেন, আজ আমার নিজ জন্মভূমিতে যে সম্মান প্রদান করা হয়েছে, এর জন্য আমি খুবই খশি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পদকে’ ভূষিত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমার পরিবারের মতো আমিও যেন জীবনের বাকিটা সময় আপনাদের পাশে থেকে সেবা করতে পারি সেজন্য দোয়া করবেন। আমি সবসময় মানুষের কল্যাণে সেবা করে সবচেয়ে বেশি আনন্দ পাই।

১নং বর্ণি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লোকমান উদ্দিন বায়েছের সভাপতিত্বে ও পাকশাইল আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ রেহান উদ্দিন এবং সাইবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ. কে. এম. বদরুদ্দোজা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্তেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হেলাল উদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতœদীপ বিশ্বাস, এম মুস্তাফিজ আলী কলেজের অধ্যক্ষ মো. আসুক উদ্দিন, নারী শিক্ষা একাডেমী অনার্স কলেজের অধ্যক্ষ এ. কে. এম. হেলাল উদ্দিন, ১নং বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইসলামী ব্যাংক ফকির বাজার আউটলেট শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহফুজ সুমন প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এবি ব্যাংক তাজপুর ব্র্যাঞ্চের প্রিন্সিপাল অফিসার শাহরুল কিবরিয়া ইমন, মো. ছয়েফ উদ্দিন তোলা, মো. ইফতেখার আহমদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর