আসন্ন রমজান উপলক্ষে মৌলভীবাজার জেলায় টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে।
রবিবার বেলা ১১টায় মৌলভীবাজার সদরের চাঁদনীঘাট ইউনিয়নে এই কার্যক্রমের উদ্বোধন করেন, মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন, চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান আখতার উদ্দিনসহ আওয়ামী লীগ নেতারা।
জানা যায়, মৌলভীবাজার জেলায় মোট ৭২ হাজার ৪২৬জন কার্ডধারীকে এই পণ্য দেওয়া হবে। প্রথম পর্যায়ে উপকারভোগীরা পাবেন, ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল। যার প্যাকেজ মূল্য হবে ৪৬০ টাকা। একজন ভোক্তা রমজান মাসে ২ বার এ সুবিধা পাবেন। ১৫ রমজান থেকে এসব পণ্যের সাথে ছোলা ও পাবেন।
মৌলভীবাজার সদর উপজেলার এই ইউনিয়নে ৪৩০জন পণ্য পাবেন। মোট ১২ দিনে সদর উপজেলার ১২টি ইউনিয়নে এই পণ্য বিক্রি হবে।
এছাড়া সদর উপজেলার ১২টি ইউনিয়নে নতুন ৪১৪৭ কার্ডধারী মিলে ১০ হাজার ০৩ জনকে টিসিবির পণ্য প্রদান করা হবে।
জনসংখ্যা ও দারিদ্র্য বিবেচনায় মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নে ৪শ' জন, মনুমুখ ইউনিয়নে ৩২৫ জন, কামালপুর ইউনিয়নে ৩০৮ জন, আপার কাগাবলা ইউনিয়নে ৩৫৩ জন, আখাইলকুরা ইউনিয়নে ৩শ' জন, একাটুনা ইউনিয়নে ৩০২ জন, চাঁদনীঘাট ইউনিয়নে ৪৩০ জন, কনকপুর ইউনিয়নে ৩২৯ জন, আমতৈল ইউনিয়নে ৩৫০ জন, নাজিরাবাদ ইউনিয়নে ৩২৫ জন, মোস্তফাপুর ইউনিয়নে ৩২৫ জন ও গিয়াসনগর ইউনিয়নে ৪শ' জন বাছাই করা হয়েছে।
এছাড়া কোভিড অতিমারির সময় মৌলভীবাজার সদর উপজেলায় ৫৮৫৬ জন প্রধানমন্ত্রীর দেওয়া ২৫০০ টাকা করে পেয়েছেন তারা এই সেবার আওতায় রয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/টিএফ/এসডি-০৩




