পবিত্র রমজান উপলক্ষে সারাদেশের ন্যায় সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র নিত্যপ্রয়েজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২১ মার্চ) সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্ধোধন করেন সিসিক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আজাদুর রহমান আজাদ।
২০নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড তালিকায় থাকা প্রায় ২৬০০ পরিবারের মধ্যে উদ্ধোধনি দিনে কার্ডের মাধ্যমে মোট ৫৫০ পরিবারকে দেওয়া হয়েছে টিসিবি’র পণ্য। বাকী পরিবারগুলোও পর্যায়ক্রমে টিসিবি পণ্য ক্রয়ের সুবিধা পাবে বলে জানান কাউন্সিলর আজাদ।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৪




