জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির উদ্যোগে দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪টায় ঢাকার শেরাটন হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে।


মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।

আলোচনা সভায় লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ অংশগ্রহণ করেন।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮