মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে ইয়াবা দিয়ে এক ফার্মেসী ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানার এসআই সিরাজুল ইসলাম ও কনষ্টেবল আফসার উদ্দীনকে প্রত্যাহার করে মৌলভীবাজার পুলিশ লাইনে সংযুক্তি করা হয়েছে।

রবিবার রাতে মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয় হতে এ দুইজনকে প্রত্যাহারের নিদের্শ জারী করা হয়।


উল্লেখ যে, গত শনিবার রাতে উপজেলার মধ্যভাগ বাজারের ফার্মেসী নিউ মেডিসিন কর্ণারে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম সিরাজ ও কনষ্টেবল আফসার উদ্দীন উদ্দেশ্য প্রণোদিতভাবে নাপা সিরাপে ইয়াবা দিয়ে ফার্মেসী মালিক স্বপন কুমার সিংহকে আটকের চেষ্টা করেন। পরে উত্তেজিত স্থানীয় জনতা দুই পুলিশ সদস্যকে অবরোধ করে রাখার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। পাশাপাশি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় পুলিশের উধ্বর্তন পর্যায়ে তোলপাড় সৃষ্টি হয়।

নিরিহ ব্যবসায়ীকে হয়রানীর বিষয়টি তদন্ত করে দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান বিক্ষুদ্ধ এলাকাবাসী।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করছেন।


সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৩১