সৌদি আরবে মানব পাচারকারীদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা এবং সৌদিতে আটকা পড়া নারীদের দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার দাবীতে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও মাঝহাটি মোড়ে মানবিক ফাউন্ডেশন শ্রীপুর উত্তর নামক একটি মানবিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্টিত হয়।


মানববন্ধনে জন প্রতিনিধি, শিক্ষক, ছাত্র, বৃদ্ধ, ইমাম সহ স্থানীয় শ শ লোকজন অংশ গ্রহণ করেন।

শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য রাশেদ কবিরের সভাপতিত্বে ও মানবিক ফাউন্ডেশন শ্রীপুর উত্তর এর সমন্বয়ক মাওলানা মোস্তফা কামালের সঞালনায় মানাবন্ধনে বক্তব্য রাখেন- শ্রীপুর উত্তর ইউনিয়নের ওয়ার্ড সদস্যা মিনারা বেগম, সংগঠনের সমন্ময়ক মো. জয়নাল আবেদীন, মো. ইদ্রিস আলী ফকির, ক্বারী সুলতান আহমদ, মো. বাচ্চু মিয়া প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, এলাকার দালাল চক্রের মাধ্যমে কাজের কথা বলে সৌদি আরবে পাচার হওয়া এই এলাকার নুরবানু নামে এক অসহায় নারীকে সম্প্রতি মানবিক ফাউন্ডেশন শ্রীপুর উত্তর এর উদ্যোগে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আরও অনেক অসহায় নারী সৌদি আরবে আটকা পড়ে রয়েছে। তারা প্রতিনিয়ত নানান নির্যাতনের শিকার হচ্ছেন। দেশে ফিরতে চাইলেও ফিরতে পারছেন না তারা।

আটকাপড়া নারীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং দালাল চক্রদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবী জানান বক্তারা।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-৩৮