সিলেটের বিশ্বনাথে উপজেলার রামপাশা ইউনিয়নের ‘একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে’ যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি ও এম এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা সমাজসেবী মোহাম্মদ আলী মজনুকে সংবর্ধনা প্রধান করা হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি ও এম এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মজনু।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলীম উল্লাহ ও নজরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, প্রবীণ সাংবাদিক, কলামিষ্ট সাইদুর রহমান সাঈদ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশীদ, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক প্রভাষক ছৈফুর রহমান, শিক্ষানুরাগী আব্দুর রশীদ ইউসুফ, খছরুজামান খছরু।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফখর উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, বিদ্যালয়ের শিক্ষার্থী মেঘনা আক্তার শাওন।

আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি মোহাম্মদ আলী মজনুকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৯