নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক কর্মকাণ্ডে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার জাগো যুব সমবায় কার্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং জাগো যুব সমবায় সমিতির সার্বিক সহযোগিতা করেছে।


প্রশিক্ষণে তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার বিভিন্ন শ্রেণি পেশার যুবকরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেসবাহ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান।

জাগো সমবায় সমিতির সম্পাদক দেবাংশু দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সমিতির ব্যবস্থাপক রিপন দাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাগো সমবায় সমিতির সভাপতি মৃণাল কান্তি দাস প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/লাভলু