মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ওসমানীনগর উপজেলার খালেরমুখ বাজারস্থ মুহাম্মাদিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) বিকালে প্রতিযোগিতা শেষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল।
সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী রুকন। শুভেচ্ছা বক্তৃতা করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রউফ।
মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আব্দুল মুকিতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল্লাহ, আমেরিকা প্রবাসী ইকবাল আহমদ সুবিন, উছমানপুর ইউনিয়ন পরিষদের সদস্য এমএ কাইয়ুম, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য খন্দকার আব্দুর রকিব, সমাজকর্মী ডা. এনামুল হক, মাদ্রাসার উপদেষ্টা মন্ডলির সদস্য আফতার আহমদ, শফিক আলী, ডা. তখলিছ আলী, মুজাম্মিল আলী, কার্যকরি কমিটির সদস্য খায়রুল ইসলাম, দৌলত মিয়া এবিন, কামিল আহমদ, শহিদুল ইসলাম লখন, হাবিবুর রহমান, রেদওয়ান আহমদ, নজরুল ইসলাম শেখ, ফজলুল হক মিলন, বুরহান উদ্দিন, হাফিজ মতিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে মাছুম ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী কামরুল ইসলামের সৌজন্যে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/জেডআরজেড/এসডি-০৬




