সিলেটের জৈন্তাপুর উপজেলায় মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা সমাপ্ত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্সের সাবরেজিষ্টার অফিসের মাঠে সপ্তাহ ব্যাপী মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম'র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিশেষ অথিতি বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত দেবনাথ, আব্দুল খালিক মায়ন, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যাদবময় বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মিরন মিয়া।
এছাড়া জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-৩১




