সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী ওয়াসিমুজ্জামান রনির মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন।

বুধবার (২৩ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


উল্লেখ্য; সিলেট মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আলী ওয়াসিমুজ্জামান রনির মাতা ফৌজিয়া চৌধুরী বুধবার (২৩ মার্চ) দুপুরে সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৩