সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোকন মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ মার্চ ) দুপুরে ঘটনা ঘটে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালইচড়া গ্রামে।


নিহত খোকন মিয়া ওই গ্রামের ব্যবসায়ী মো. আব্দুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে নির্মাণাধীন স্থাপনা ও বাড়ি সংলগ্ন ধান ক্ষেতে পানি সেচ দিতে বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ প্রদানকালে বিদ্যুৎস্পৃষ্ট হন খোকন মিয়া। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজারার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়।


সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-৩৯