সিলেট পৌরসভার সাবেক ৮নং ওয়ার্ডের কমিশনার ও নগরীর চৌকিদেখী জামে মসজিদের মুতাওয়াল্লী, পুস্পাঞ্জলি সংঘ’র উপদেষ্ঠা কমিটির সদস্য আবু নসর বকুলের মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছে পুষ্পাঞ্জলি সংঘ।
এক বিবৃতিতে পুস্পাঞ্জলি সংঘ’র সভাপতি সুভাস দেব নাথ ও সাধারণ সম্পাদক রনি পাল বলেন, অত্র এলাকার সনাতনী সম্প্রদায়ের এক অনন্য অভিবাবক ছিলেন আবু নসর বকুল। তার মৃত্যুতে এক গভীর শূণ্যতা তৈরী হলাে যা সহজে পূরনীয় নয়। পুস্পাঞ্জলি সংঘ’র জন্মলগ্ন থেকে তিনি সংগঠনের পাশ ছিলেন। পুষ্পাঞ্জলি সংঘ’র প্রতিটি সদস্য উনার মৃত্যুতে শােকাহত, ব্যাথিত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শােকাহত পরিবারের প্রতি রইলাে গভীর সমবেদনা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৫৩




