সিলেটের জৈন্তাপুর উপজেলাঢ মাধ্যমিক শিক্ষার ট্রেনিং সেন্টার কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা কমপ্লেক্সের ভিতরে কেরিয়ান ইঞ্জিনিয়ারিং ও ভেনব্যাজ কর্তৃক জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষার ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।


ভিত্তি প্রস্থর স্থাপন করেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল- বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মো. সালাহ উদ্দিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আজিজুল হক খোকন।

ভিত্তি প্রস্থর স্থাপন শেষে বিশেষ মোনাজাত করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-১৪