ছবি : আহমেদ শাহিন
সাইবার ট্রাইব্যুনাল আদালতে মানহানি মামলা দায়ের করতে বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সিলেটে এসেছিলেন সময়ের আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি। বালাগঞ্জের কয়েকজনসহ সিলেট, হবিগঞ্জ ও বি-বাড়িয়ার ১৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন তিনি।
মামলা দায়েরের পর আদালত তাহেরি আদালত প্রাঙ্গণে বের হলে তার সঙ্গে সেলফি তোলর হিড়িক ফেলেন উপস্থিত জনতা। এর মধ্যে যুবক ও তরুণদের মধ্যে এ প্রবনতা বেশি লক্ষ্য করা যায়। এসময় তাহেরিও হাসিমুখে সবার সঙ্গে সেফলি তুলেন।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




