আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল তাদের বাংলাদেশ অফিসের রংপুর বিভাগে জনবল নিয়োগ দেবে।
প্রায় এক লাখ আট হাজার ৫৮৮ টাকা বেতনের চাকরিতে সংস্থাটি কোন কোন পদে জনবল নিয়োগ দেবে তা জেনে নেয়া যাক-
পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট—এসওওয়াইইই পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: অর্থনীতি, সমাজবিজ্ঞান, কৃষি বা লাইভস্টকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গার্লস অ্যান্ড ইয়াং উইমেন এমপাওয়ারমেন্ট বা লাইভলিহুড ডেভেলপমেন্টে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। চাইল্ড রাইটস প্রোগ্রামিং, গার্লস অ্যান্ড ইয়াং পিপল সেফগার্ডিং ও জেন্ডার ট্রান্সফরমেটিভ বিষয়ে জ্ঞান থাকতে হবে। বাজেট ব্যবস্থাপনা, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস রিপোর্টিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত) কর্মস্থল: রংপুর বিভাগীয় অফিস বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৮৬ হাজার ৮৭০ থেকে ১ লাখ ৮ হাজার ৫৮৮। এ ছাড়া জীবনবিমা, চিকিৎসা সুবিধা ও উৎসব ভাতা দেওয়া হবে।
যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকে Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: টেকনিক্যাল স্পেশালিস্ট-এসআরএইচআর পদসংখ্যা: ১ যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞানে এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়োসন্ধি বা সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথে কোনো ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এসআরএইটআর বাস্তবায়ন ও চাইল্ড প্রোটেকশন প্রজেক্টে অন্তত তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত) কর্মস্থল: রংপুর বিভাগীয় অফিস বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৮৬ হাজার ৮৭০ থেকে ১ লাখ ৮ হাজার ৫৮৮। এ ছাড়া জীবনবিমা, চিকিৎসা সুবিধা ও উৎসব ভাতা দেওয়া হবে।
যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকে Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩ এপ্রিল ২০২২।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫
সূত্র : ঢাকা টাইমস




