২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে সুনামগঞ্জ পিটিআই বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬ টায় পিটিআই বধ্যভূমির শহীদ বেধিতে পুষ্পস্তবক অর্পন করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা কারাগার, জেলা খেলাঘরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে শহীদদের স্মরণে বধ্যভূমিতে মোমবাতি ও মশাল প্রজ¦লন করা হয়। এছাড়াও একমিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকলেই।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার উল হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক তামীম আল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জেল সুপার নুরশেদ আহমদ ভুইয়া, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামসুল আবেদীন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল, জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, হাওর বাঁচাও আন্দোলন কমিটি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সহসভাপতি চন্দন রায় প্রমুখ।
আজ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী রাখা হয়েছে। সকাল ৮ টায় সুনামগঞ্জ স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশন এবং ক্রীড়া প্রতিযোগিতা, জাতির শান্তি , সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগেডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন, হাসপাতাল, জেলখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, মহিলাদের অংশগ্রহণে মুুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান আয়োজন, স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলেচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-৩৬




