বাহরাইনে যথাযথ মর্যাদায় ‘গণহত্যা দিবস’ উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন।
২৫ মার্চ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় বাংলাদেশ দূতাবাসে দিবসের কার্যক্রম শুরু করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো: নজরুল ইসলাম।
মোহাম্মদ শাহরিয়ারের পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বানী পাঠ করেন দূতালয় প্রধান একেএম মহিউদ্দিন কায়েস ও দূতাবাসের প্রথম সচিব মাহফুজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও বাহররাইন বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়,
রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বিশ্ব ইতিহাসে এক কালো অধ্যায়। বাঙালি জাতিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী সেদিন যে পৈশাচিক নির্যাতন চালিয়েছিল তা বাংলার মুক্তিকামী মানুষকে দমিয়ে রাখতে পারে নাই। বীর বাঙালি ত্রিশ লাখ মানুষের জীবন বিসর্জন ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিজয় ছিনিয়ে আনে। আর তাই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক।
পরিশেষে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/এএ/এসডি-১৩




