ছবি: সিলেট ভিউ।
জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগান। তারা কার্টুনের মতো দেখবেন ছোট-খাটো একটি ককটেল মেরে সরু গলায় জয় বাংলা বলে পালিয়ে যায়। আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ, তারা এখন আর আওয়ামী লীগ না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সিলেট মহানগরীর দাড়িয়া পাড়ায় শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় তাঁর বাসায় অগ্নিসংযোগের ঘটনা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথাগুলো বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ, তারা এখন আর আওয়ামী লীগ না। শেখ হাসিনা আওয়ামী লীগ করতে করতে দল ধ্বংস করছে, পরিবারও ধ্বংস করছে। এখানে যারা আছে এদেরকেও হামলে ফেলার চেষ্টা করছে।’
আগুন দেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে- জয় বাংলা বলেই দৌড়, খুঁজে মিলে না। জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কিভাবে ডিল করতে হয়, এদেশের মানুষ জানে সরকারও জানে।
সন্ত্রাসীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা টলারেন্স এক্সারসাইজ করি, মানুষকে এমব্রেস করি। বাট এখানে কোনোখানে যদি আমাদের কঠোর পদক্ষেপ নিতে হয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই নিব। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নাই। আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান বাংলাদেশে নাই। এবং সরকার কঠোরভাবেই এদের বিরুদ্ধে অবস্থান নিবে।’
দেশের অগ্রগতির কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘দেশ আজকে ভালো আছে। আজকে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক কূটনৈতিক নেতৃত্ব আসছে উজ্জ্বল। বাংলাদেশে আজকে ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে। বাংলাদেশে আজকে একটা সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হইছে, যে বাংলাদেশের মানুষের রাইটস, অধিকার মানে এস্টাবলিশ করতেছে। দেশে বৈদেশিক বিনিয়োগ আসতেছে, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে যেটি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করছে। এগুলো দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠি আছে যাদের মাথায়, পেটে ব্যথা হয়। এগুলো করেই তারা বিলীন হয়ে যাবে।’
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১৭




