বিয়ানীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে।
শনিবার পৌরশহরের শহীদ টিলায় অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিশৌধে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
পরে শহীদ বেধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত জনতা। শুরুতে বেধিতে পুষ্পস্তবক অর্পন করে বিয়ানীবাজার উপজেলা পরিষদ।
পরে এক একে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিয়ানীবাজার পৌরসভা, বাংলাদেশ আওয়ামীলীগ বিয়ানীবাজার উপজেলা শাখা, বিয়ানীবাজার থানা, ফায়ার সার্ভিস বিয়ানীবাজার, বাংলাদেশ আনসার ভিডিপি, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠন, উপজেলা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ পুষ্প শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিয়ানীবাজার ওসমানি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার ভিডিপি, বাংলাদেশ স্কাউটস, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সদস্যদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম পল্লব, নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক নুর, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জাতীয় পতাকা উক্তোলন, প্যরেড সালাম গ্রহন করেন এসময় শিক্ষার্থীদের অংশগ্রহনে ডিসপ্লে প্রর্দশনী অনুষ্ঠিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/এটিআর/এসডি-১৫




