মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুব মহিলা লীগ সিলেট জেলার নেতৃবৃন্দ।
শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় যুব মহিলা লীগ সিলেট জেলার সাধারণ সম্পাদক তাসমীহ বিনতে স্বর্ণা ও অর্থ সম্পাদক মিনারা বেগম এর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অর্পনকালে উপস্থিত ছিলেন- ফরিদা বেগম, স্বপ্না, শুভা রাণী দেবনাথ, সুজিমা আক্তার, নাছিমা বেগম, রিপা বেগম, কবিতা রানী দাস, মিতু রানী চৌধুরী, সুমা বেগম, রুবিনা আক্তার প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৯




