মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতা আন্দোলনে আত্মত্যাগকারী সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দৈনিক পুণ্যভূমি পত্রিকার প্রকাশক বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।

২৬ মার্চ (শনিবার) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।


এসময় ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজকের বাংলাদেশ। দেশের বৃহৎ স্বার্থে তাদের এ বিসর্জন জাতি আজীবন মনে রাখবে। বাংলা ও বাঙালীর অধিকার আদায়ে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করছি।

সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর