ছবিঃ সিলেট ভিউ।
ধামরাইয়ে গ্যাসের চাপ নিয়ন্ত্রণ কেন্দ্রের সংস্কার ও মিটারিং ব্যবস্থা নির্মাণ করা হবে। এজন্য ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় সোমবার (২৩ নভেম্বর) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সরবরাহ বন্ধ রাখা হবে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা। এ সময় আবাসিক, শিল্প ও বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রবিবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মানিকগঞ্জ সদর, ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, শিবালয় এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এছাড়া, আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০২




