সুুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিম পাড়া পয়েন্ট সংলগ্ন রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে ।
শনিবার সকালে ঢালাই কাজের উদ্বোধন করেন ইউপি সদস্য জুবায়ের আহমদ, শাহাদাত হোসেন পাশা, আব্দুল বাসিতসহ সংশ্লিষ্টরা।
এলজিএপি -৩ প্রকল্পের আওতায় সাড়ে ৪ লাখ টাকা বরাদ্দে এই কাজের বাস্তবায়ন করছে ইউনিয়ন পরিষদ।
এর আগে কর্মসূচি ও কর্মসৃজনের আওতায় একই সড়কের ক্ষতিগ্রস্ত রাস্তা প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে মাটি ভরাটের কাজ করা হয়।
সড়কটির মাটি ভরাট ও পাকাকরণের ফলে ইউনিয়েন ৫ টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছেন পূর্ব বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল।
সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-৫৩




