যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন চত্ত্বরে নির্মিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সৌধ ‘প্রস্ফুটিত ফুল’ উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার (২৬ মার্চ) বিকেলে নগর ভবন চত্ত্বরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সৌধ ‘প্রস্ফুটিত ফুল’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এই সৌধের উদ্বোধন করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর এবিএম উজ্জ্বল, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর আব্দুল মহিত জাবেদ, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমাসহ সিসিকের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারিগণ।


সিলেটভিউ২৪ডটকম/ সিসিক /এসডি-৫৬