সিলেট স্কলার্সহোম মেজরটিলা কলেজ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটোরিয়ামে পালন করা হয়েছে।
বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ এর উপস্থাপনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক ইলিয়াস আহমেদ। গীতা পাঠ করেন কলেজের শিক্ষিকা তমালিকা তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের কো-অর্ডিনেটর প্রভাষক মো. ইমদাদুল হক, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক রাজিব ভট্টাচার্য, স্বাধীনতার কবিতা আবৃত্তি করেন বাংলা বিভাগের প্রভাষক আবদুল্লাহ্ আল-মামুন ও একাদশ শ্রেণির শিক্ষার্থী সাগর দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, “হাজার শহীদের আত্মত্যাগের মধ্যদিয়ে আমরা একটা স্বাধীন দেশ ও মানচিত্র পেয়েছি, সেই সকল আত্মত্যাগী শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করাই আমাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য। মুক্তিযুদ্ধের চেতনাতে জাতীয় জীবনের সকল পর্যায়ে সমুন্নত রাখার প্রত্যয়কে মনে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।”
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মুকতার আহমেদ।
পরে প্রাথমিক শাখার চিত্রাংকণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬০




