মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ে বিজ্ঞানযাত্রা-২ সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।

শনিবার দুপুরে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রীদের রচিত ও শিক্ষিকা সাবিহা জান্নাতের সম্পাদনায় বিজ্ঞানযাত্রা-২ সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম আলম সিদ্দিক, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু ও সমাজসেবক ফারুক আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচির সাথে এ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক তাদের উদ্ভাবিত বেশ কয়েকটি প্রকল্পও উপস্থাপন করে।


সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-৬৬