জালালাবাদ কলেজ সিলেটের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্যাপন করা হয়েছে।

শনিবার দুপুরে সোবহানীঘাটস্থ জালালাবাদ কলেজের সামন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে এসে আলোচনার মধ্যেমে সমাপ্ত হয়।


জালালাবাদ কলেজের অধ্যক্ষ ও সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্দুল বাকী চৌধুরী ভার্চুয়াল মাধ্যমে র‌্যালীর উদ্বোধন করেন।

র‌্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কলেজের সহকারী অধ্যপক মুহাম্মদ আব্দুশ শাকুর, আয়েশা বেগম, ছায়েম আহমদ চৌধুরী, সিনিয়র প্রভাষক আবু সাঈদ, সালমা, ফাহিমা সুলতানা, প্রভাষক ফরিদ আহমেদ, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, জাবেদ আহমদ, ফারুক আহমদ, নাবিলা রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা দিবস হল শোষণ-নির্যাতনের বিরুদ্ধে অধিকার আদায়ের সূচনা। নিজের দেশের সম্মান রক্ষায় রাজপথ কাপানো মিছিল, স্লোগান ও আন্দোলনে মুখরিত একটি মুহূর্ত। এই দিনে বাংলার অকুতোভয় দামাল ছেলেরা যুদ্ধ করে তাঁদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়ের সম্মান ও দেশের মানুষের অধিকারকে এনে দিয়েছেন তাদের কাছে আমার চিরঋণী। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে সুশিক্ষা অর্জন করে স্ব স্ব অবস্থান থেকে বাংলাদেশকে বিশ্বের দরবারে উচ্চাসনে অধিষ্ঠিত করার লক্ষ্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি দেশের জন্য কাজ করার আহবান জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৬৯