দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মকসুদ হোসেন বলেছেন, বৈষম্য থেকেই স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সৃষ্টি হয়েছিলো। স্বাধীনতার ৫০ বছরের লগ্নে বরেণ্য অর্থনীতিবিদ রেহমানের সোবহান সাহেবের মতে, বাংলাদেশে আজ বৈষম্য বেড়েই চলেছে। আয়ের সাথে অসঙ্গতহীন ব্যক্তিবর্গদের কারনে গণমানুষের মৌলিক অধিকার অরক্ষিত।

মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমন্ডার মেজর এম.এ জলিলের ভাষায় বলতে হয়, অরক্ষিত স্বাধীনতা পরাধীনতার নামান্তর। শীর্ষ দুনীতিবাজ ও লোটপাটকারীদের কারনে দারিদ্র বিমোচন, ক্ষুদামুক্তবাংলাদেশ নির্মাণে আজ বড়ই চ্যালেঞ্জ। বৈষম্য ও দুখী মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতি জরুরী কর্ম কৌশল নির্মাণ করা খুবই জরুরী।


তিনি বলেন, করোনা মহামারী ও এই বিপদ কালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে আপনার পদ্ধক্ষেপ আজ খুবই প্রসংশনীয়। এই দুঃসময়ে প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎতের দাম না বাড়ানোর জন্য আপনার জরুরী হস্থক্ষেপ দেশবাসী আজ দেখতে চাই। দূনীর্তির লাগাম টেনে ধরতে হলে মন্ত্রী-এমপি ও সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিল ও গণমাধ্যমে প্রকাশ করতে হবে। সাফকথা- বাংলার রণাঙ্গনে শীর্ষ দূর্নীতিবাজদের পরাস্ত করার লক্ষ্যে মৃত্যুদন্ডের বিধান আইন পাশ করা এখন ফরজেকেফায়া। দূর্নীতি বিরোধী আন্দোলন জোরধার হলেই স্বাধীনতা স্বাভৌমত্ব সুসংসহত থাকবে ইনশাল্লাহ।

শনিবার চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার স্বাধীনতা দিবস, মহানায়ক জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ লাখো লাখো বীর শহীদ ও বীর কন্যাদের প্রতি বিনম্্র শ্রদ্ধা নিবেদন করে তিনি একথা বলেন।

যুবনেতা ইমাম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সমবায় বিষয়ক সম্পাদক এম এ লাহিন, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, কেন্দ্রীয়সদস্য আমিরুল হোসেন চৌধুরী আমনু, আব্দুল মোতাওয়ালী ফলিক, মহিলা নেত্রী জহুরাজেসমিন এডভোকেট, মুক্তাদির কিবরিয়া সিরাজী, সন্তুষ দেব, যুবনেতা আমিন তাহমিদ দূর্নীতিমুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক নিয়াজ কুদ্দছ খান, কেন্দ্রীয় নেতা জাবেদুল ইসলাম দিদার, হুমায়ুন কবীর, সাহিত্য কর্মী কামাল আহমদ, নিখিল চন্দ্র, অপু দাস, আরিফুল ইসলাম প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৭৫