স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে সিলেট নগরীর বন্দরবাজারস্থ ব্রহ্ম মন্দিরে এই আলোচনা সভার আয়োজন করা হয়।


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডা. হিমাদ্রী শেখর রায়, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, সিলেট মহানগর ঐক্য পরিষদের সহ-সভাপতি ডিকন নিঝুম সাংমা, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন ঘোষ, মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, টিডব্লিউ এর চেয়ারম্যান দানেশ সাংমা, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, জি.ডি রুমু, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য রকি দেব, দক্ষিণ সুরমা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অপন দাস, এডভোকেট বাবলু ভৌমিক, সিলেট মহানগর পূজা পরিষদের আশীষ দে, ৭নং ওয়ার্ড ঐক্য পরিষদের রাজিব কান্তি দাস, ৮নং ওয়ার্ডের মুকুল তালুকদার, সুমন সরকার, বিপুল সরকার, পঞ্জু রাবাইক, লিটন গোয়ালা, গোবিন্দ দেব, সঞ্জিত রানা, নিখিল মালাকা, আনন্দ সমাদ্দার, হরেন্দ কুমার মিন্টু, মিলন উরাং প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮