‘ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ূথ সোসাইটি’র উদ্যোগে শনিবার দুপুরে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ধোপাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও চিত্রাঙ্কন, রচনা ও নৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সংস্থার সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয় যুব পদক প্রাপ্ত যুব সংগঠক মোঃ নজরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংস্থার উপদেষ্টা ধুপাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন বলেন, আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে সুমহান এক বিজয় অর্জনে আজকের এই দিনে আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সেইসব বীর সন্তানদের-যাদের জীবন মরণ লড়াইয়ে আমরা বিজয় অর্জন করেছি। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সব মা-বোনদের কথা, যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। একই সাথে সকল শহীদদের প্রতি জানাচ্ছি হৃদয় নিংড়ানো দোয়া, ভালবাসা ও বিনম্র শ্রদ্ধা।


সংস্থার তথ্য ও গবেষণা সম্পাদক কাওছার আহমেদ কয়ছর এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিপা বালা দাস ও সহকারী শিক্ষক কাওছার আহমেদ চৌধুরী।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন, রাজন আহমেদ রাজু, সদস্য খন্দকার নেওয়াজ শরীফ সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪