লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বাষির্কী পালন করে সুরমা লায়ন্স ক্লাব ৩৮ বৎসরে পর্দাপন করল।
প্রতিষ্ঠা বাষির্কী পালন ও ক্লাবের মাসিক সভায় ২০২২-২৩ সনের কমিটি গঠন করা হয়েছে।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা’র সভাপতিত্ব ও সেক্রেটারী মাহমুদা সুলতানা স্বপ্না’র পরিচানায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ক্লাবের ট্রেজারার লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন নাজনীন হোসেন, লায়ন আসমা কামরান, লায়ন বাবলী চৌধুরী, লায়ন বিলকিস নূর, লায়ন শ্যমলী দাস, লায়ন সাজেদা পারভীন, লায়ন সানজিদা খানম প্রমুখ।
অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমাকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যানে বিশ্বব্যাপী লায়ন্স ক্লাবগুলো নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে। দেশের দরিদ্র অসহায় মানুষের ভরসার স্থল হিসেবে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র সকল কাজগুলো প্রশংসনীয়। সফল লায়নবৃন্দের কর্ম দক্ষতার মাধ্যমে দেশ-বিদেশে লায়ন্স ক্লাব পরিচিতি ও সুনাম অর্জন করছে।
বক্তারা লায়ন্স ক্লাবের মত অন্যান্য সামাজিক সংগঠন গুলোকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৭




