কাতারে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিন বাংলাদেশী যুবক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন।
শনিবার (২৬ মার্চ) রাতে নিহত তিন বাংলাদেশী তরুণ হলেন আহমেদ সাফওয়ান, ইসরান, এবং আজহারুল হক জয়।
রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন রবিবার (২৭ মার্চ) নিহতদের বাসভবনে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের গভীর সমবেদনা জানান। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় বাংলাদেশ কমিউনিটির সভাপতি এবং কমুউনিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




