আসন্ন সিলেটে রেজিস্ট্রারী মাঠে মঙ্গলবার (২৯ মার্চ) সিলেট জেলা বিএনপির সম্মেলন ২০২২ সফল ও সার্থক করার লক্ষে জেলা বিএনপির ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, শ্রমিকদল ও ব্যবসায়ি নেতৃবৃন্দকে মহানগর বিএনপির ৩ নেতার শুভেচ্ছা প্রকাশ করেন।

সোমবার এক প্রেসবিজ্ঞপ্তি মাধম্যে তারা এ শুভেচ্ছা প্রকাশ করেন।


সম্মেলনের প্রধান অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর ও জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারসহ সকল স্তরের নেতৃবৃন্দকে জাতীয়তাবাদী শহীদ জিয়ার আদর্শের রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা জানান।

সম্মেলনকে সফল ও সার্থক করে গড়ে তুলার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, ৩, ৫, ৬ নং ওয়ার্ডের টিম লিডার ও বার বার নির্বাচিত ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, আহবায়ক কমিটির সদস্য শামীম মজুমদার, ৩ নং ওয়ার্ডের সাবেক সহ সভাপতি ও মহানগর বিএনপির প্রচার সম্পাদক পদপ্রার্থী মো. শামীম আহমদ চৌধুরী।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮