বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার এক যৌথ সভা ও সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আমিনুল হক চুন্নুর সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

রবিবার (২৭শে মার্চ) সন্ধায় সিলেট নগরীর জিন্দাবাজারে দৈনিক জৈন্তা বার্তা কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় আগামী জুন মাসের প্রথম সপ্তাহে বাকবিশিস সিলেট জেলা ও মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।


সাংগঠনিক সভা শেষে বাকবিশিস এর প্রাক্তন সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক মোঃ আমিনুল হক চুন্নুকে সংবর্ধণা প্রদান করা হয়।

সিলেট মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) অজয় কুমার রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাকবিশিস কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রাক্তন অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাশ।

বাকবিশিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক অধ্যাপক কাশমির রেজার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- জেলা শাখার সভাপতি প্রাক্তন অধ্যক্ষ মোঃ শামসুল ইসলাম, সংবর্ধিত অতিথি অধ্যাপক মোঃ আমিনুল হক চুন্নু, জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক পৃথ্বিশ কান্তি ঘোষ, মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সাখাওয়াত হোসেন আজাদ, জেলা সহ সভাপতি অধ্যাপক হিমাংশু রঞ্জন দাশ, মহানগর সহ সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাব্বির আহমদ, মহানগর সাংগঠনিক সম্পাদক শিক্ষক ফারুক আহমদ, অধ্যাপক আশরাফুল ইসলাম ও প্রভাষক লুৎফর রহমান প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯