বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযুদ্ধা সংগঠক ও কমিউনিটি নেতা মোরশেদ আলম বাদল অবকাশকালীন ছুটি বাংলাদেশে কাটিয়ে সোমবার কুয়েত ইন্টার্নেশনাল এয়ারপোর্টে আসলে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে সংবর্ধনা জানান।
কুয়েত কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিকে ফুল দিয়ে সংবর্ধনা জানানোর সময় কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আশফাক আলী ফেরদৌস, সহ সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন সহ সভাপতি রবিউল ইসলাম খান ও কুয়েত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আম্বিয়া খোকনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
সিলেটভিউ২৪ডটকম/এএকে/এসডি-১১




