সিলেটের কোম্পানীগঞ্জ থানার নতুন পদায়িত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তীর সঙ্গে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।


কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক সুকোমল ভট্টাচার্যের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি আব্দুল আলীম, সহ-সভাপতি ও দৈনিক বিজয়ের কন্ঠের প্রতিনিধি মঈন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার এবং সিলেটের ডাক প্রতিনিধি আবিদুর রহমান, অর্থ সম্পাদক দৈনিক সিলেট বাণীর প্রতিনিধি সুহেল রানা, অফিস সম্পাদক ও ফটো সাংবাদিক আনোয়ার সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক একাত্তরের প্রতিনিধি আলী হোসেন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি আকবর রেদওয়ান মনা, কার্যনির্বাহী সদস্য ও কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবে’র সাধারণ সম্পাদক দৈনিক জালালাবাদ প্রতিনিধি আব্দুল জলিল, সদস্য ফারুক আহমদ।

এ সময় নবাগত ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সবধরনের অপরাধ নির্মূল করা সম্ভব। কোম্পানীগঞ্জে যোগদানের আগে ওসি সুকান্ত চক্রবর্তী সিলেটের ওসমানীনগর সার্কেল অফিসে পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

নবাগত ওসি সুকান্ত চক্রবর্তী বৃহস্পতিবার (২৪ মার্চ) কোম্পানীগঞ্জ থানায় যোগদান করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এজে/এসডি-১৯