বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাউন্সিল ও ভোটের মধ্যদিয়ে সিলেট জেলা বিএনপি'র নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।

কাউন্সিলরদের ভোটে সিলেট জেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ূম চৌধুরী ও সাধরাণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এডভোকেট এমরান আহমেদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।


নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক, সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব।

এক অভিনন্দন বার্তায় মুকিব বলেন নতুন নেতৃত্বে আগামী দিনে সিলেটে সরকার পতন আন্দোলনে সাহসী ভূমিকা রাখবেন একই সঙ্গে সিলেট জেলা বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন ও দলের অগ্রযাত্রাকে আরো তরান্বিত করবে। এবং, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রকৃত মুক্তির আন্দোলনে এ কমিটি শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম হোসেন


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৯