বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেলে অ্যাডভোকেট মো.নাসিম ইসলাম রাজু বলেছেন, বাংলাদেশের শ্রেষ্ট ইতিহাস মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস। আর এই ইতিহাসের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জয় বাংলা আমাদের জাতীয় শ্লোগান। জয় বাংলা শ্লোগানই মুক্তিকামী বাঙালি জাতিকে মহান মুক্তিযুদ্ধে প্রেরণা যোগায়। আজ স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনার সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকারীদের বিচার হয়েছে। জাতি আজ কলংকমুক্ত হয়েছে। কিন্তু দেশ বিরোধী ষড়যন্ত্র এখনো থামেনি। স্বাধীনতা বিরোধীচক্র এখনো দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি গত সোমবার জগন্নাথপুর উপজেলার তেলীকোনা চন্ডীবহর পয়েন্টে জয় বাংলা উৎসব কলকলিয়া-এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন।
মুস্তাফিজুর রহমান মুহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের সহকারী পুলিশ (জগন্নাথপুর-ছাতক-দোয়ারাবাজার সার্কেল) সুপার সুবাস ধর।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা মো. আলাল হোসেন রানা, সুনামগঞ্জ অটোরিক্সা শ্রমিক পরিষদের সভাপতি মো. সুয়েল মিয়া।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ বাউল গান পরিবেশিত হয়।
সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর




