ব্রিটিশ কাউন্সিল এবং সিলেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইন্সটিটিউটস এসোসিয়েশন (সেলটা) আয়োজিত ২ দিন ব্যাপি আয়েল্টস এবং উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার শুরু হয়েছে বুধবার সকাল ১০ টায় নগরীর অভিজাত হোটেল রোজভিউ'র লেভেল ফোরে।
৩০ এবং ৩১ মার্চ দুই দিনব্যাপী এই সেমিনারে সেল্টার অন্তর্ভুক্ত সিলেটের প ২১টি ইংরেজি ভাষা শিক্ষাদান প্রতিষ্ঠান ও ভিসা কনসাল্টেন্সীর ১০ টা জনপ্রিয় এজেন্সি তাদের নিজস্ব সেবাগুলো এবং আয়েল্টস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ছাত্রছাত্রীদের সহায়তা করবে।
সিলেট সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী ফিতা কেটে এই মেলার উদ্ভোধন করেন বুধবার সকাল ১১ টায়। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের আয়েল্টস এক্সাম ডিরেক্টর জিম ও'নীল, শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল সিলেটের সেন্টার হেড জনাব কাফিল চৌধুরী, সেল্টার প্রেসিডেন্ট এডভোকেট খালেদ চৌধুরী, জেনারেল সেক্রেটারি সুলতান আহমেদ। অনুষ্ঠানে ফ্যাডক্যাব এবং সেল্টার সদস্যগণ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী শিক্ষার্থীদের আগমন ছিলো চোখে পড়ার মতো। আয়োজকরা আগামীকাল ও আরো বেশি উপস্থিতির জন্য আশাবাদী।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি




