পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পোর্তো শাখার উদ্যেগে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ৩০ মার্চ (বুধবার) রাতে পর্তুগালের বন্দর নগরী পোর্তোর চার তারকা হোটেল (ভিলা গালায় )এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান সহ স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহনকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে, পবিত্র কুরআনের তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পোর্তো বিএনপির সভাপতি কাজল আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এবং সহ সাধারণ সম্পাদক কাইয়ুম লিটনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন- কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ মালেক, এছাড়াও উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, আয়ারল্যান্ড বিএনপি সভাপতি, হামিদুর নাসির সাবেক পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার , ফ্রান্স বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা , স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল ,মনজুরুল হোসেন জিন্না, শেখ খালেদ মিনহাজ, ছায়েফ আহমেদ, ফারুক আহমেদ লিটন, হাবিবুর রহমান সুমন আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক পর্তুগাল বিএনপি প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, দেশে বাকস্বাধীনতা নেই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। ভারতের সাথে লুকিয়ে প্রতিরক্ষা চুক্তি করে দেশে নানান নাটক সাজানো হচ্ছে। বাংলাদেশ আজ মুক্তি চায়। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতাসহ সবকিছু লুপ্ত হয়ে গেছে, দেশে নয় প্রবাসেও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আদায়ের লক্ষ্যে নতুন করে দেশের স্বাধীনতার যুদ্ধে নেমে পড়তে হবে।
সিলেটভিউ২৪ডটকম/এসএমটি/এসডি-০১




