সিলেটে বৃহস্পতিবার (৩১) মার্চ বিদ্যুৎ বিভ্রাটের বার্তা আগেই দিয়েছিলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবার নতুন এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন জানিয়েছেন- শনিবারও (২ এপ্রিল) সিলেট নগরীর বেশ কিছু এলাকায় নির্দিষ্ট কয়েক ঘণ্টা করে থাকবে না বিদ্যুৎ।
বিজ্ঞপ্তিতে বলা হয়- বিদ্যুৎ লাইনে মেরামত কাজের জন্য আগামী শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিলেট মহানগরীর শাহজালাল উপশহর ব্লক এ বি সি ডি, তেররতন, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরিপাড়া ও কাজি জালাল উদ্দিন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও এদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর সোনারপাড়া, মজুমদারপাড়া, পূর্ব মিরাবাজার, দর্জিপাড়া ও শারপাড়ায় বিদ্যুৎ থাকবে না।
এর আগে গত ২৯ মার্চ এক বিজ্ঞপ্তিতে শামস-ই আরেফিন জানান- সিলেট মহানগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ লাইনে মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৩১ মার্চ) ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহানগরীর ডুবড়িহাওড়, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট ও আশপাশ, মেন্দিবাগ, জেলরোড, চালিবন্দর, কষ্টঘর, বন্দরবাজার ও বঙ্গবীর রোডে এই ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সিলেটভিউ২৪ডিটকম / ডালিম




