সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পেশাজীবী কল্যাণ সমিতির উদ্যোগে ইউনিয়নের নব নির্বাচিত জনপ্রতিনিধি, গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকালে গৌরারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সম্মাননা অনুষ্ঠান পরবর্তি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


সংগঠনের সভাপতি নির্মলেন্দু চক্রবর্তীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

এসময় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- প্রাক্তণ প্রধান শিক্ষক শাহ্ ফয়জুন্নুর আলী, ইউপি চেয়ারম্যান শওকত আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, শালিস ব্যক্তিত্ব মুক্তার আলী প্রমুখ।

সংগঠনের সদস্য উমর গণী রাসেল, তোফাজ্জুল হক সুমন ও আরশদ নোমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান আতিক, সহ সভাপতি সাদেক হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক রিয়াজ আলম, সহ সাধারণ সম্পাদক নিরঞ্জন সরকার, অ্যাডভোকেট আমিনুল হক, প্রভাষক ফজলুল হক দোলনসহ সংবর্ধিত ইউপি সদস্যগণ বক্তব্য রাখেন।

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

সিলেটভিউ২৪ডটক/এসএনএ/এসডি-২০