সুনামগঞ্জের দিরাইয়ে সুযোগ বুঝে চোর ঘরে ঢুকে নিয়ে গেল কৃষকের সর্বস্ব।

সুনামগঞ্জের দিরাই উপজেলার তারল ইউনিয়নের ডাইয়ারগাও গ্রামের কৃষক বিপুল চন্দ্র দাসের বাড়ীতে এ ঘটনাটি ঘটে।


শুক্রবার রাত ৩ টার দিকে ঘরে শিং কেটে ঢুকেছিল চোরেরা। নগদ টাকা ও মূল্যবান সামগ্রী চুরি যাওয়ার ঘটনায় আতঙ্কে প্রতিবেশীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রীতা রানী দাস ঘুম থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা, ঘরের অবস্থা এলোমেলো দরজার পাশে শিং কুঁড়া। আনুমানিক সাড়ে ৩ লাখ টাকার সোনা ও মালপত্র চুরি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির সদস্যরা।

স্থানীয়দের দাবি, পরপর কয়েকটি বাড়িতেই চুরির চেষ্টা চালিয়েছিল দুষ্কৃতীরা। বেশ কয়েক দিন ধরে এলাকায় লাগাতার চুরির ঘটনা ঘটছে। যার ফলে এলাকাবাসীরাও আতঙ্কে রয়েছেন বলে জানান।

কৃষক বিপুল চন্দ্র জানান, এ ঘটনায় পুলিশকে জানানো হয়নি।


সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-০৯