সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘মানবতার মা’ শেখ হাসিনা বাংলাদেশে মানবতা প্রতিষ্ঠিত করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের সারাটি জীবন মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন।
সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ মানবিকতার উৎকৃষ্ট উদাহরণ। পিপলস এইড মানুষ ও মানবতার কল্যাণে কাজ করছে। দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য তাদের কার্যক্রম প্রশংসনীয়। সমাজের বিত্তবান সবাইকে এরকম কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মনে রাখতে হবে, মানুষের জন্য উৎসর্গিত জীবনই স্বার্থক জীবন।
‘পিপলস এইড ইউকে ইন্টারন্যাশনাল’র আয়োজিত বাঘা ইউনিয়নের দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার দুপুরে গোলাপগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে সংস্থার প্রধান নির্বাহী ও আওয়ামী লীগ যুক্তরাজ্য চেশিয়ার অ্যান্ড নর্থওয়েলস এর সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক ও সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল।
সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান শিলুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সদস্য নুরুল ইসলাম, উপদেষ্টা হরীপদ দে, সিলেট জেলা পরিষদের সদস্য স্যায়িদ আহমদ সুহেদ, বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, ইকবাল আহমদ, মকছছুল আলম, হাবিবুর রহমান, রুহেল আহমদ, জাহাঙ্গির আহমদ টিপু, মকবুল আলম, হেলাল আহমদ কয়েছ ও সায়েম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহবুব হোসেন। পিপলস এইডের অর্থায়নে এসময় ২৫ জন পঙ্গু মানুষকে হুইল চেয়ার প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪




