সিলেটের বিশ্বনাথে মাহে রমজান উপলক্ষ্যে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের প্রবাসীদের অর্থায়নে ওই গ্রামের ৬০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) সকাল থেকে ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদ গোয়াহরির সদস্যরা অসহায় পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে ওই খাদ্যসামগ্রী প্রদান করে আসেন।


বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- পরিবার প্রতি ১০ কেজি চাল, ১২ কেজি আলু, ১২ কেজি পিয়াজ, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, চানা-খেজুরসহ ৫১ কেজির যাবতীয় খাদ্য সামগ্রীর পেকেট।

খাদ্যসামগ্রী বিতরণে অংশ নেন ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদ গোয়াহরির উপদেষ্টা গোলাম হোসেন মেম্বার, আবুল কাহার, ইকবাল হোসাইন, ফয়জুল হক, সভাপতি নাজমুজ্জামান, সাংগঠনিক মানিকুর রহমান সুমন, সহ সাংগঠনিক আব্দুল কাহার, অফিস সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ অফিস সম্পাদক রুমেল আলী, সদস্য জিল্লুর, ফারুক, আরকান, গিয়াস, সালমান, শোয়াইব, আবদাল, ময়নূল, লোকমান, জামিল, রোপন, শিপন, সুমন, রুবেল, হানিফ, মাহফুজ, কাহার প্রমূখ।

উল্লেখ্য, বিগত ৫ বছর থেকে ওই গ্রামের ২ শতাধিক প্রবাসীরা গ্রামের মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজে সহায়তা, অস্বচ্ছল শিক্ষাার্থীদের সহায়তা, আর্থিকভাবে অস্বচ্ছল বিভিন্ন পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তাসহ বিভিন্ন দুর্যোগ ও আপদকালীন সময়ে অসহায়-অস্বচ্ছল লোকজন ও নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারকে সার্বিকভাবে সহায়তা ও সহযোগিতা করে আসছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-১৭