‘হেল্প ফর নিডি’ একটি সামাজিক সংগঠন। দাতাদের নাম পরিচয় গোপন রেখে সংগঠনটি করে যাচ্ছে মানবতার সেবা।

সেবার ধারাবাহিকতায় এবার পবিত্র রজমান মাসে ফেঞ্চুগঞ্জে ২ শত পরিবারকে ২৫ কেজি চাল, ৩ লিটার তেলসহ ৪০ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।


সোমবার সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ক্লাব কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিতরণীতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।

বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সম্পাদক সাংবাদিক দেলওয়ার হোসেন পাপ্পু, প্রবাসী মুরাদ চৌধুরী, হেল্প ফর নিডির বাংলাদেশের
সমন্বয়কারী শাহিন আহমেদ খান, জাকির হোসেন লিটুু, প্রেসক্লাবের সদস্য আর কে দাস চয়ন, সহযোগী সদস্য ছামী হায়দার প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডিটকম/এফইউ/এসডি-২০