সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামের বাসিন্দা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৭২) ইন্তেকাল করেছেন।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ বহু আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের লাশ গ্রামের বাড়ি ভূরাখালি নেওয়া হয়। সেখানে রাতে জানাযা শেষে প্রশাসনের লোকজনের উপস্হিতিতে রাষ্টীয় মর্যাদায় লাশ দাফন করা হয়।


সিলেটভিউ২৪ডিটকম / সানোয়ার / ডি.আর