বাহরাইনে জালালাবাদ যুব সংঘ মহররক শাখার নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) দেশটির মহররক এলাকায় আল ইসলাহ হল রুমে পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে ও সম্রাট নজরুল সিদ্দিকী ও আব্দুল করিমের যৌথ সঞ্চালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন কেন্দ্রীয় সভাপতি মো. কায়েছ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন, আলাউদ্দিন নুর, মাজহারুল হক নয়ন,আকবর হোসেন, আকতার হোসেন কাচা, আলাউদ্দিন আহমেদ, বকুল সুত্রধর, মেহেদী হাসান দারা, মতিউর রহমান চুনু, আবুল কালাম আজাদ আব্দুল হাই রিপন, আবুল কাসেম, রাকিব হাসান, ছানু মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাকাওত, সুলতান,আজমল আহমেদ দুলাল,সবুজ আহমেদ, লায়েক মিয়া, দেলোয়ার, সিলেট ডিভিশন ফুটবল ক্লাবের সভাপতি শাহীন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি সুমন আহমেদ স্বদেশ গমন উপলক্ষে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।
পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ মোজাম্মেল আলী।
সিলেটভিউ২৪ডিটকম / ডি.আর




