নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ এপ্রিল) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, মিজানুর রহমান, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, সাংবাদিক তপন কুমার দাস, এজে লাভলু, সুলতান আহমদ খলিল, ময়নুল ইসলাম, মোস্তফা উদ্দিন, তারেক মাহমুদ, আশফাক জুনেদ, এবাদুর রহমান জাকির প্রমুখ।
সিলেটভিউ২৪ডিটকম/লাভলু




